ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

১৩.৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

আব্দুল হান্নান, ‎শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুরে পুলিশি অভিযানে ১৩.৫ (তেরো কেজি পাঁচশত গ্রাম) কেজি শুকনা গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ​বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন ৪ নং আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আজিজুল হকের ছেলে ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) ও তার স্ত্রী ছালেহা খাতুন ওরফে ছালমা ওরফে ছালে (৪৫)। তারা উভয়ে শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়ার বাসিন্দা এবং বর্তমানে শাজাহানপুরের বামুনিয়া মন্ডলপাড়ায় বসবাস স্থায়ীভাবে করছিলেন।
‎পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং শাজাহানপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আশিক ইকবালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) গোলাম মোস্তফা, এসআই (নিরস্ত্র) আবু জাররা ও এসআই (নিরস্ত্র) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বামুনিয়া মন্ডলপাড়ায় আসামীদের নির্মাণাধীন বসতবাড়ীর ভেতর থেকে তাদের হেফাজতে থাকা ১৩.৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা কুড়িগ্রাম জেলা থেকে এই গাঁজা ক্রয় করে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। ​এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় শাজাহানপুর থানায় একটি মামলা (মামলা নং: ২৭, তারিখ: ২৪/০৭/২৬ খ্রি.) রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

১৩.৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৪:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬