ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মোবাইল কোর্টে ৩-মাদকসেবীর কারাদণ্ড, পলাতক আসামিসহ গ্রেফতার-৪

  • এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন : ০২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৮৯ বার পঠিত
এম.জে.এ মামুন:   কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড এবং নিয়মিত মামলার এক পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিয়মিত মামলার পলাতক আসামি মো. সবুজ মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রহমত আলীর ছেলে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মো. মামুন মিয়া চৌধুরী (২৯) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আকবর আলী (৩২)। তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাহেবাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মুজিব মিয়া (৪৫)কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী এবং নিয়মিত মামলার পলাতক আসামিসহ চারজনকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সুলতান

20 September 2026

রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মোবাইল কোর্টে ৩-মাদকসেবীর কারাদণ্ড, পলাতক আসামিসহ গ্রেফতার-৪

সর্বশেষ পরিমার্জন : ০২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬