ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে KYDS-এর নগদ আর্থিক সহায়তা

মোহাম্মদ ওয়াজেদ,বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে চট্রগ্রামের কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কর্ণফুলী ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি (KYDS)।
সম্প্রতি বাহারছড়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে গত (শনিবার) বিকালে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ সময় সংগঠনের প্রতিনিধিরা বলেন,বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ি,খাদ্যসামগ্রী ও জীবিকার বিভিন্ন উপকরণ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। তাদের এই কঠিন সময়ে সামান্য হলেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই KYDS এর উদ্দেশ্য। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই নগদ সহায়তা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য জরুরি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

21 September 2026

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে KYDS-এর নগদ আর্থিক সহায়তা

সর্বশেষ পরিমার্জন : ০৪:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬