ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুষ্টিয়ায় ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু।

রাজ্জাক বিশ্বাস, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর এলাকার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের দক্ষিণে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রেনটির ‘আপ লাইনে’ ওই নারী কাটা পড়েন। ঘটনার পারিপার্শ্বিকতা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, নিহত ওই নারীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট পোড়াদহ রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ বিষয়টি তদন্ত এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
28 July 2026

জবির ট্রেজারার হিসেবে ৯১ শতাংশ শিক্ষার্থীর পছন্দ ড. ইমরানুল হক

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কুষ্টিয়ায় ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু।

সর্বশেষ পরিমার্জন : ০১:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬