ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সবুজ ভবিষ্যতের আশায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   ‎বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর চকজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ সময়ের দাবি। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।
‎‎সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেন বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়। প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে তবেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য সফল হবে।
‎‎অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সবুজ ভবিষ্যতের আশায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬