ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামায়াত নেতা পদত্যাগের ঘোষণা গোয়ালন্দের জাহিদুল ইসলাম

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজনৈতিক পরিচয় থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রেখে নিরপেক্ষ সাংবাদিকতা ও শিক্ষকতায় মনোনিবেশ করার ঘোষণা দিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দের মো. জাহিদুল ইসলাম। অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত থাকলেও দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন তিনি। অবশেষে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দলটির সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই যুবক।
​মো. জাহিদুল ইসলাম স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং পেশায় একজন সাংবাদিক। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘একটি ব্যক্তিগত ঘোষণা’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়ে তিনি তাঁর এই অবস্থান স্পষ্ট করেন।
​ফেসবুক বার্তায় জাহিদুল ইসলাম লেখেন, “অতীতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে দীর্ঘদিন ধরে ওই দলের সঙ্গে আমার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আজ থেকে আমি প্রকাশ্যে ঘোষণা করছি যে, ভবিষ্যতেও আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখব না।”
​রাজনৈতিক পরিচয় ত্যাগ করে পেশাগত সততা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে তিনি লেখেন, “আমি মনে করি, সাংবাদিকতা একটি মহৎ, দায়িত্বশীল ও নিরপেক্ষ পেশা। একজন সাংবাদিক হিসেবে সত্য, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। তাই রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবেই মানুষের আস্থা অর্জন করতে চাই।”
​ভবিষ্যতে যেন কেউ তাঁকে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে মূল্যায়ন না করেন—সবার কাছে এমন অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, “আমি বাংলাদেশের সকল বৈধ রাজনৈতিক দল, তাদের নেতা-কর্মী এবং ভিন্নমতকে সম্মান করি। গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আমি বিশ্বাসী। কারও প্রতি আমার কোনো বিদ্বেষ বা বিরূপ মনোভাব নেই।”
​পরিশেষে সততা, ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে শিক্ষকতা ও সাংবাদিকতার দায়িত্ব পালন করে জনকল্যাণে কাজ করে যাওয়ার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন গোয়ালন্দের এই তরুণ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন দাবিতে মানববন্ধন ও মিছিল-সমাবেশ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জামায়াত নেতা পদত্যাগের ঘোষণা গোয়ালন্দের জাহিদুল ইসলাম

সর্বশেষ পরিমার্জন : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬