ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বনরক্ষীদের অভিযানে অবৈধ শুঁটকি মাচা (টংঘর) ধ্বংস

মোঃশহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা বাগেরহাট: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়ার বনাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায়  বনরক্ষীরা অভিযান চালিয়ে ধ্বংস  করেছে তিনটি অবৈধ শুঁটকির মাচা (টংঘর)। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ শুঁটকি চিংড়ি, নৌকা ও কীটনাশক এবং  মাছ ধরার জাল।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে  বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায়  সুন্দরবনের চরপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন   কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খাল সংলগ্ন দুর্গম সুন্দরবনের মধ্যে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরীর মাচা টংঘর দেখতে পায়। এ সময় হরমাল খালের আগায় বনের মধ্যে বানানো মাচা (টংঘর) থেকে ২ বস্তা শুঁটকি চিংড়ি, ৫ বস্তা শুঁটকি করার জন্য মাচায় বিছানো তাজা  চিংড়ি জব্দ করেন। এ ছাড়া  ২টি জেলে নৌকা, ২টি টুনা জাল এবং ২ লিটার বিষ (কীটনাশক), ৩ বস্তা চালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে শুঁটকিকরণ জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে  বনরক্ষীরা শুঁটকির মাচা ভেঙ্গে ধংস করে ফেলে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বনরক্ষীদের অভিযানে অবৈধ শুঁটকি মাচা (টংঘর) ধ্বংস

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬