ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন), গুজব ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি। আলোচনায় জেলা প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই করে প্রচার এবং গুজব-অপপ্রচার রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
01 July 2026

টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল, পাঁচ বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৭:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬