ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডোমার-ডিমলার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক, প্রশিক্ষণ সনদ বিতরণ

নীলফামারী প্রতিনিধি:   নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দ থেকে ডোমার ও ডিমলা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, জেলা পরিষদের ডিজিটাল ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষাবৃত্তির চেক, প্রশিক্ষণ সনদ ও হুইলচেয়ার উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। তিনি উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তির চেক, প্রশিক্ষণ সনদ ও হুইলচেয়ার তুলে দেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডোমার ও ডিমলা উপজেলার ২৭ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। পাশাপাশি জেলা পরিষদের ডিজিটাল ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সাতজন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়। এছাড়া চলাচলে সহায়তার জন্য দুইজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, আধুনিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলেই তরুণরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়

22 September 2026

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডোমার-ডিমলার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক, প্রশিক্ষণ সনদ বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬