ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
সহকারী প্রকৌশলীর কঠোর শাস্তির দাবি

নলছিটি পৌরসভায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি):   ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত এক দশকে নলছিটি পৌরসভার রাজস্ব ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকার বেশি অনিয়ম ও লুটপাটের চিত্র নথিপত্রে উঠে এসেছে। এসব অনিয়মের সঙ্গে সাবেক সহকারী প্রকৌশলী আবু সায়েম, সাবেক পৌর নির্বাহী রাশেদ ইকবাল, সাবেক মেয়রসহ একটি চক্র জড়িত বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিশেষভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে সিটিসিআরপি প্রকল্পের প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকার চারটি সড়ক নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ তোলা হয়। অভিযোগকারীদের দাবি, মূল্যায়ন ও পুনর্মূল্যায়নের নামে কাজের সিদ্ধান্ত বিলম্বিত করা হচ্ছে এবং ঘুষ ও কমিশন দাবির মাধ্যমে ঠিকাদারদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।
এছাড়া ডেঙ্গু মশক নিধন, করোনা মোকাবিলা, কবরস্থান সংস্কার, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, জলবায়ু ট্রাস্ট ও গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকার কাজ কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বলে অভিযোগ করা হয়।
বিশেষ করে জলবায়ু ট্রাস্টের প্রায় ২ কোটি টাকার প্রকল্পে ১১৯টি সোলার স্ট্রিট লাইট ও ৫০টি গভীর নলকূপ স্থাপনের কথা থাকলেও সরেজমিনে অধিকাংশের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করা হয়। একইভাবে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১২টি প্যাকেজে প্রায় ৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে অধিকাংশ সড়কের কাজ অসম্পূর্ণ থাকার অভিযোগও উঠে আসে।
অভিযোগকারীরা আরও বলেন, বিভিন্ন প্রকল্পের ফাইল, মেজারমেন্ট বুক, চেক রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষিত নেই। পাশাপাশি তথ্য অধিকার আইনে আবেদন করেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এসব অভিযোগ বিভিন্ন সময়ে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অভিযুক্ত কর্মকর্তার অবসরের আগে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা বলেন, সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন বরাদ্দের সুফল যদি জনগণের কাছে না পৌঁছায়, তাহলে উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। তাই নলছিটি পৌরসভার সব প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা ছাড়াও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনগণের অর্থের স্বচ্ছ ব্যবহার, উন্নয়ন প্রকল্পের জবাবদিহি এবং নলছিটি পৌরবাসীর কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করার দাবিই এখন সামনে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সহকারী প্রকৌশলীর কঠোর শাস্তির দাবি

নলছিটি পৌরসভায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬