ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাঙ্গলকোটে চুরির ঘটনায় অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : ‎কুমিল্লার নাঙ্গলকোটের শ্যামপুর গ্রামে সম্প্রতি অর্ধশতাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া বাড়ি গুলোর সিসিটিভি ফুটেজে দেখা যায় সব চুরির ঘটনার সাথে জড়িত শ্যামপুর গ্রামের আলী আশ্রাফের ছেলে মুন্না। সর্বশেষ ১১ আগস্ট রাত ১২টার দিকে মুন্না শ্যামপুর তুলা বাড়ির ইব্রাহিম মজুমদারের ছেলে দুবাই প্রবাসী মোহাম্মদ রাশেদের বাড়িঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণালংকার, একটি রুপার বার, নগদ টাকা-সহ সর্বমোট প্রায় ৮লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মুন্না প্রকাশ মোন্না চোর প্রমাণ হওয়ায় স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের এএসআই মাহবুব এসে চোরের অবস্থা খারাপ দাবি করে ভুক্তভোগীদের নির্দেশ দেয় চোরকে চিকিৎসা করানোর। থানা পুলিশের এমন আচরণে চোরের পরিবারের লোকজন সাহস পেয়ে অতি উৎসাহী হয়ে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপর হামলা চালায়, হামলায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ গুরুতর আহত হয়, চোরদের হামলায় তার একটি হাত ভেঙ্গে যায়। চুরির ঘটনায় নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দুবাই প্রবাসী মোহাম্মদ রাশেদ। এসব চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে শ্যামপুর গ্রামবাসী শুক্রবার জুম্মার নামাজ শেষে শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে মানববন্ধন করেন। অভিযুক্ত মুন্না ইতিপূর্বেও বহুবার চুরির ঘটনায় আটক হয়ে সামাজিক সালিশি বৈঠকে আর চুরি করবেনা মর্মে মুচলেকা দিয়ে রেহাই পায়। চোর মুন্না ও তার পরিবারের লোকদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী তাদের হাত থেকে রেহাই পেতে  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
‎ভুক্তভোগী দুবাই প্রবাসী মোহাম্মদ রাশেদ, ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ, শেখ আহমেদ, প্রবীণ সমাজসেবক মোহাম্মদ ইয়াছিন, প্রবাসী ইমাম হোসেন, ও আবুল বাশার বলেন, আমাদের বাড়িঘরে চুরির ঘটনা এখন নিয়মিত বিষয়। আমাদের গ্রামে প্রতিদিনই কোন না কোন বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর ও চোরের দল শক্তিশালী হওয়ায় হাতেনাতে ধরার পরও বিচার হয় না।  আমরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
‎শ্যামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ভিডিআর রবিউল হক ও সমাজ সেবক আবুল কালাম মজুমদার, সমাজ সেবক ইউসুফ ড্রাইভার বলেন, আমাদের গ্রামের বাড়িঘর, মসজিদ কোন কিছুই চোরের হাত থেকে রেহাই পাচ্ছেনা। চুরির ঘটনায় প্রতিবাদ করায় উল্টো চোরের দল গ্রামবাসীর উপর একবার হামলা করেছে, এখন আবার হামলার হুমকি দিয়ে যাচ্ছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নাঙ্গলকোটে চুরির ঘটনায় অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০৯:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬