মজনু মিয়া, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের আন্ডারপাস এলাকা দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানে বর্তমানে মারাত্মক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।অবৈধ স্থাপনা সরকারিভাবে জমি একোয়ার করে ৬০ লক্ষ টাকা শতক ক্ষতি পূরন সহ সকল পাওনাদি বুঝিয়ে দেওয়ার পরে ও সরকারের নিয়ন্ত্রণাধীন ফাঁকা জায়গাগুলোতে কিছু বাড়ির মালিক নিজেদের ইচ্ছামত স্থায়ীভাবে বারান্দা ও ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন।
আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান বসানো হয়েছে। একই সাথে আন্ডারপাসের নিচে অটো, বাইক ও সিএনজির অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
এই অবৈধ দখলের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এলাকাবাসী ও সুধীজন মনে করেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এখানে আরও বড় ধরনের দুর্ভোগ ও দুর্ঘটনা ঘটতে পারে।সেহেতু জনস্বার্থের কথা বিবেচনা করে অতি দ্রুত ধাপেরহাট বন্দরের আন্ডারপাস ও এর আশেপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, দোকানপাট অপসারণ করে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণে সদয় হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

মজনু মিয়া, গাইবান্ধা 


















