ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে বিএনপি নেতার ওপর হামলা থানায় অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সামসুদ্দিন সরকার (৫৫) কে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার মধ্য ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, বাড়ির সামনে পৌঁছালে বাদল মন্ডল, মোশারফ মন্ডল,হাবিজ উদ্দিন মন্ডল, সাফিজ উদ্দিন মন্ডলসহ অজ্ঞাত কয়েকজন তার পথরোধ করে চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সামসুদ্দিনের দাবি, তিনি কিডনি রোগে আক্রান্ত ও নিয়মিত ডায়ালাইসিস নেন। হামলায় তার হাতে থাকা ডায়ালাইসিসের কেমো ভেঙে যাওয়ায় তিনি ঝুঁকিতে পড়েন। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগও করেছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে বিএনপি নেতার ওপর হামলা থানায় অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৬:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬