ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রেড ক্রিসেন্টের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

  • অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন : ০৯:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পঠিত
অপু দাস, রাজশাহী:   বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং বিভিন্ন সংকটকালীন সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে নগর ভবনে অবস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটন।
সভায় রাজশাহী সিটি ইউনিটের চলমান মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের বিভিন্ন উদ্যোগ এবং জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মানবিক সেবার পরিধি আরও বাড়ানো এবং প্রয়োজনের সময়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারি ডাঃ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. পারভেজ আজাহারুল হক ও শেখ মোঃ মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন, আইসিআরসি-এর হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জেলিসা খানমসহ সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
আলোচনার সময় আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি রাজশাহী নগরীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। তিনি রাজশাহীতে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময়ের সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক বিদেশি নাগরিকদের বিষয়ে আইসিআরসির মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। কারাগারে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে আইসিআরসির ভূমিকা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রমের বিষয়টিও উঠে আসে। ওই সময় অ্যাম্বুলেন্স সেবা প্রদানসহ বিভিন্ন জরুরি মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি।
তিনি সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়টিকে রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে উল্লেখ করেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়া এবং মানবিক সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভা শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটনের দপ্তরে নিকোলাস ফ্লিউরির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীতে মানবিক কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে মাহাফুজুর রহমান রিটন আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। এ সময় রেড ক্রিসেন্টের কর্মকর্তা, কার্যনির্বাহী কমিটির সদস্য, আইসিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক সংগঠনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় থাকলে জরুরি পরিস্থিতিতে মানুষের কাছে প্রয়োজনীয় সেবা আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব। বিশেষ করে দুর্যোগ, সংকট কিংবা অন্য কোনো মানবিক পরিস্থিতিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা যায়। রাজশাহীতে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোবিন্দগঞ্জে তিন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মনোকষ্টের অবসান

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

‎বিধি বহির্ভূতভাবে সার বিক্রি: চিরিরবন্দরে মেসার্স জাহানারা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রেড ক্রিসেন্টের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬