চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত রোববার সন্ধ্যায় চাটখিল পৌর শহরের মাছ বাজার সংলগ্ন স্থান থেকে মাদক কারবারি ও সেবনকারী ১০ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২৭ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও সেবনকারীরা হচ্ছে, মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) এবং মাজহারুল ইসলাম শিমুল (২১)।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ঢাকা, বাংলাদেশ
,
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
চাটখিলে মাদক কারবারি ও সেবনকারীসহ গ্রেফতার-১০
-
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি - সর্বশেষ পরিমার্জন : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ৩৫ বার পঠিত
সম্পর্কিত খবর :
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com




















