ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া বিধবা নারী মারধরের পর রহস্যজনক নিখোঁজ

মজনু মিয়া, গাইবান্ধা:   গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের দাবিতে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে অনশনরত এক বিধবা নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। অভিযোগ উঠেছে, মারধরের পর তাকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই বিধবা নারী। টানা ২৪ ঘণ্টা অবস্থান করার পর রাতে সাবেক মেম্বার ও তার লোকজন ওই নারীকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর থেকেই তার আর কোনো সন্ধান মিলছে না।
নিখোঁজ নারীর পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের চাপ এড়াতে ফটিক মেম্বার ও তার পরিবারের লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে কোনো এক অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন। এখন পর্যন্ত পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাননি।
ঘটনার সত্যতা যাচাইয়ে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ওই নারীকে মারধর করার বিষয়টি জানা গেছে এবং ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া বিধবা নারী মারধরের পর রহস্যজনক নিখোঁজ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬