ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিমলায় সাংবাদিকদের সঙ্গে জামাতে ইসলামীর মতবিনিময়

0-3840x1742-0-0-{}-0-12#

মফিজুল ইসলাম, নীলফামারী:   নীলফামারীর ডিমলা উপজেলার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো.আব্দুস সাত্তার।
সভায় উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম এবং ইউনিয়ন আমির নূর মুবাশ্বেরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বক্তারা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার মানুষের সমস্যা, অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।
সভায় ডিমলা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, মাদক,অবৈধ পাথর ও বালু উত্তোলন ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এসব অপরাধকে জিরো  টলারেন্সের পর্যায়ে নিয়ে আসতে হবে।  এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ডও জনগণের সামনে তুলে ধরবে—এটাই প্রত্যাশা।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নদী ও বিভিন্ন জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, জনদুর্ভোগ নিরসন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ডিমলা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ডিমলায় সাংবাদিকদের সঙ্গে জামাতে ইসলামীর মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ০২:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬