ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভারতের চিকিৎসা নিতে গিয়ে শ্বশুরসহ সাংবাদিক দম্পতি নিহত

রাজ্জাক বিশ্বাস, কুষ্টিয়া:   ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত(৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন(২৯),সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম  (৬৪) নিহত হয়েছেন।
নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্তসহ তার পরিবারের সদস্যরা প্রাণ হারান। নিহতদের মধ্যে তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর রয়েছেন।
স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৮জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীনসহ মসজিদের জমি জবর দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

আলোচিত চার খুনের ঘটনা তদন্তকার্যক্রম গুরুত্ব দিয়ে পরিচালনা হচ্ছে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ভারতের চিকিৎসা নিতে গিয়ে শ্বশুরসহ সাংবাদিক দম্পতি নিহত

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬