ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে গহিন জঙ্গলে চোলাই মদের আস্তানায় অভিযান, আটক-৩

মোঃ আল-আমিন:  গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লতাপাতা ও জঙ্গলঘেরা পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা পুলিশকে তথ্য দেন।

পরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ তৈরির একটি আস্তানা শনাক্ত করা হয়। সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ ড্রাম পূর্ণ মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মদ তৈরি ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মানবিকতার দৃষ্টান্ত স্হাপন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শ্রীপুরে গহিন জঙ্গলে চোলাই মদের আস্তানায় অভিযান, আটক-৩

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬