ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
দার্জিলিং সমস্যা সমাধানে কমিটি অমিত শাহর

গোর্খাল্যান্ডের দাবি কি নতুন মোড় নেবে

আর্ন্তজাতিক ডেস্ক:    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিংয়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সুকনায় এক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে অখণ্ড রেখেই ভারতের সংবিধানের আওতায় দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

সমাধানের পথ খুঁজতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী করে একটি কমিটি গঠনের কথাও জানান অমিত শাহ। বৈঠকে দার্জিলিংয়ের সংসদ সদস্য, বিধায়ক ও পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিং। এ পার্বত্য জেলা ও আশপাশের পাহাড়ি অঞ্চল নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ১৯৮০-এর দশক থেকে আন্দোলন চলছে। সুভাষ ঘিসিং, বিমল গুরুংসহ বিভিন্ন আঞ্চলিক নেতা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দার্জিলিং টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠন করলেও তাতে স্থায়ী সমাধান হয়নি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। বিজেপি সরকার গঠনের তিন মাসের মাথায় তাঁর এই বৈঠক সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রথম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলয়ের (এসএসবি) সদর দপ্তরেও বৈঠক করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দার্জিলিং সমস্যা সমাধানে কমিটি অমিত শাহর

গোর্খাল্যান্ডের দাবি কি নতুন মোড় নেবে

সর্বশেষ পরিমার্জন : ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬