ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে ওডিশা উপকূলের কাছে জাহাজডুবি, দুজন উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক:   ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু ছিলেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে জানান ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়ালের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের ও ১ জন বাংলাদেশের নাগরিক। জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’।

জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। জাহাজডুবির কারণ এখনো জানা যায়নি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে গতকাল বেলা ১১টা ৪৮ মিনিটে খবর পায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র। শ্রী বিজয়পুরমে অবস্থিত এ সমন্বয় কেন্দ্রের কাছে জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠিয়ে অভিযান জোরদার করা হয়েছে।

এরপর কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। পরে রাত আটটার দিকে দুজনকে উদ্ধার করে তারা। অন্য ক্রুদের উদ্ধারে অভিযান চলছে।

ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ। রয়টার্সকে অলেখ চরণ বলেন, তিনি জাহাজের নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন ও ভালো কিছুর আশা করছেন।

রয়টার্স

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে ওডিশা উপকূলের কাছে জাহাজডুবি, দুজন উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬