ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১২ বার পঠিত

পিরোজপুর অফিস:   ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মেহেদী হাসান, দুপক সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেন, কমিটির সদস্য মিন্টু মাতা, জুবায়ের আল মামুন, মেহেদী হাসান শুভসহ সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারি কলেজ, মহিলা কলেজ ও আফতাব উদ্দিন কলেজের প্রভাষকরা। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সচেতনতা গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের কর্মসূচি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সর্বশেষ পরিমার্জন : ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬