ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি  আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।
উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় তাঁর ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।পরে হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।  তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬