ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

এম.জে.এ মামুন:

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে সময় টেলিভিশনের কুমিল্লা জেলা মোজো রিপোর্টার জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের ২৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. ফয়জ আহমদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দূরবীন নিউজের প্রতিনিধি মুহাম্মদ রকিবুল হাসান রনি এবং পাঠাগার সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি রেজাউল করিম রাজু নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. মোসলিম উদ্দিন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুল মোমেন, ময়নামতি অনলাইন টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, ডেইলি অবজারভারের প্রতিনিধি আলাউদ্দিন আহম্মদ এবং দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি মো. মহিউদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিক সহকর্মীরা অভিনন্দন জানান। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বুড়িচংয়ের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬