ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রোনালদোকে ছাড়াই ১০ জনের আল নাসরের অবিশ্বাস্য জয়

  • খেলাধুলা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পঠিত

খেলাধুলা ডেস্ক:   মাঠের লড়াইয়ে ১০ জনের দলে পরিণত হওয়া, প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়া এবং বিরতির পর দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেওয়া–এত সব প্রতিকূলতার মাঝেও অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়েছে আল নাসর। সাদিও মানের জোড়া গোলে আল ইত্তিফাককে ৩-২ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াদ ভিত্তিক ক্লাবটি।

বুধবার (২৬ আগস্ট) দাম্মামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় আল নাসর। ১২ মিনিটে ইত্তিফাক স্ট্রাইকার মুসা দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাসর গোলরক্ষক বেন্তো। একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৩১ মিনিটে দোদা এবং প্রথমার্ধের যোগ করা সময়ে আলভারো মেদরানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিফাক।

ম্যাচে ফেরার জন্য যখন গোল প্রয়োজন, ঠিক তখনই আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু সবাইকে চমকে দিয়ে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন। প্রথমার্ধে মাত্র সাতবার বল স্পর্শ করা পর্তুগিজ মহাতারকা কোচের এই সিদ্ধান্তে মাঠ ছাড়ার সময় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন।

রোনালদোকে ছাড়া দ্বিতীয়ার্ধে ভিন্ন রণকৌশলে খেলতে নামে আল নাসর। ৭৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে সাদিও মানে গোল করে ব্যবধান কমান (২-১)। ঠিক তিন মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলেলাহ আল-আমরি। রোমাঞ্চের তখনও বাকি ছিল; ম্যাচের ৯০ মিনিটে সামি আল-নাজেইয়ের পাস থেকে জয়সূচক গোলটি করেন সাদিও মানে।

ম্যাচ শেষে কোচ পোস্তেকোগলু বলেন, ‘রোনালদো প্রথমার্ধে ভালো খেললেও আমরা দ্বিতীয়ার্ধে ভিন্ন কৌশল নিতে চেয়েছিলাম। একজন কম নিয়ে যে সাহস খেলোয়াড়েরা দেখিয়েছে, তা এক কথায় দারুণ।’

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আল ইত্তিফাক।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

হরমুজ প্রণালিতে অস্থায়ী করিডোর গড়তে ইরান-ওমান আলোচনা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রোনালদোকে ছাড়াই ১০ জনের আল নাসরের অবিশ্বাস্য জয়

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬