ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ

  • খেলাধুলা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০৪:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পঠিত

খেলাধুলা ডেস্ক:   

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপের প্রথম বিভাগে খেলার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। শনিবার (২২ আগস্ট) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় ফিফার এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা অর্থায়িত এই টুর্নামেন্ট। ভারত আগে থেকেই ‘এ’ গ্রুপে ছিল। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ এখন এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ হলো স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

মূলত ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ নির্ধারিত থাকায় আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত। তাদের এই শূন্যস্থান পূরণে বাংলাদেশ বাফুফের আগ্রহের প্রেক্ষিতে ফিফা চূড়ান্ত সম্মতি প্রদান করে।

এই টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য বেশ লাভজনক ও গুরুত্বপূর্ণ। প্রতিটি দলের জন্য এখানে অন্তত চারটি ম্যাচ নিশ্চিত। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ছাড়াও অবস্থানের ভিত্তিতে প্রতিটি দল আরও একটি করে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টে অংশগ্রহণের যাবতীয় যাতায়াত ও আবাসন খরচ আয়োজকরাই বহন করবে। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে প্রাইজমানি ও ফিফাসূত্রে বিশেষ অর্থ বরাদ্দ।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে জাতীয় দলের প্রস্তুতির মোক্ষম সুযোগ হিসেবে দেখছে বাফুফে। চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা গেলে দলের শক্তি ও দুর্বলতাগুলো ভালোভাবে যাচাই করা সম্ভব হবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬