ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রোনালদোর পাশে ফার্নান্দেজ, জিতলেন বর্ষসেরার পুরস্কার

  • খেলাধুলা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৬ বার পঠিত

খেলাধুলা ডেস্ক:   ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) সদস্যদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এই অর্জনের মাধ্যমে তিনি নাম লেখালেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে।

গত মৌসুমে ইউনাইটেডের সাফল্যের মূল কারিগর ছিলেন ৩১ বছর বয়সী ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন রেকর্ড ২১টি গোল। কোচ মাইকেল ক্যারিকের অধীনে তার এই নজরকাড়া পারফরম্যান্সের ওপর ভর করেই লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেড ডেভিলরা।

পিএফএ বর্ষসেরার এই পুরস্কার ফার্নান্দেজের ক্যারিয়ারে অনন্য এক পালক। পর্তুগিজ ফুটবলারদের মধ্যে এর আগে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো এই গৌরব অর্জন করেছিলেন। ২০০৭ ও ২০০৮ সালে টানা দুবার এই পুরস্কার জিতেছিলেন রোনালদো। দীর্ঘ দেড় দশক পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে সেই রাজত্বে ভাগ বসালেন ফার্নান্দেজ।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ইউনাইটেড ক্লাব হিসেবেও এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত ১২ জন ফুটবলার পিএফএ বর্ষসেরার মুকুট জিতেছেন, যা ইংল্যান্ড ও ওয়েলসের যেকোনো ক্লাবের জন্য সর্বোচ্চ রেকর্ড।

২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর থেকে এখন পর্যন্ত ৩১৪ ম্যাচে ১১০টি গোল ও ১০৬টি অ্যাসিস্ট করেছেন ফার্নান্দেজ। সরাসরি ২০০ গোলে অবদান রাখার এই মাইলফলকে পৌঁছাতে তিনি সময় নিয়েছেন ওয়েইন রুনির পরেই সবচেয়ে কম ম্যাচ। রুনি ২৯৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

স্থানীয় চাহিদা মিটিয়ে ১৩২ দেশে দাপট দেখাচ্ছে বাংলাদেশের ওষুধ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রোনালদোর পাশে ফার্নান্দেজ, জিতলেন বর্ষসেরার পুরস্কার

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬