ঢাকা, বাংলাদেশ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুর সদর উপজেলার ১৩২ নম্বর মধ্য কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জানাতুল ফেরদৌসের অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী এলাকায় স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি হয়।
এতে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, প্রাইভেট পড়তে চাপ দেওয়া, শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোসহ বিভিন্ন অভিযোগ করেন।
কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেন। তবে অভিযোগগুলো অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানাতুল ফেরদৌস বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম মোল্যা বলেন, অভিযোগ লিখিতভাবে পাওয়া গেলে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
28 August 2026

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ৫ জনের জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুরে প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬