ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:    কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অভিযোগে মো. সজিব মিয়া (৩০) ওরফে সবুর নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার পূর্ব কালুডাঙ্গা, জুম্মাহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটক সজিব মিয়া ওই এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সেকিউটিভ মেজিস্ট্রেট এস এম মেহেদী হাসান সহকারী কমিশনার ভূমি উলিপুর। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬