
ফিরোজ কবীর (তালা- পাটকেলঘাটা) প্রতিনিধি
সাতক্ষীরা তালার খলিষখালী এস এ টি সি কলেজে মুক্তি ফাউন্ডেশন এর আয়োজন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে অদ্য সোমবার সকাল ১০ ঘটিকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন ।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমাদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন এন জি ও সংস্হা কে এগিয়ে আসতে হবে। তাছাড়া তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য খলিষখালী ইউনিয়ন এ যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে তাদের সমাজে অনেক দায়বদ্ধতা আছে । তাদের কে এই অবহেলিত মানুষদের পাশে দাড়াতে হবে। তিনি আরো বলেন এই সমাজে যারা নিম্ন শ্রেনীর মানুষ তারা খুবই অবহেলিত । তারা যাতে অপুষ্টি রোগে না ভোগে সে দিকে স্বাস্থ্য কর্মীদের সজাগ থাকতে হবে।
মুক্তি ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী এড,মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিষখালী এস এ টি সি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, মাওঃ আদ্বুর রাজ্জাক প্রকল্পের মনিটরিং কর্মকর্তা নাজমুল ইসলাম ইউপি সচিব বিশ্বজিত ঘোষ স্বাস্থ্য কর্মী শেখ আব্দুস সবুর হাফিজুর রহমান ও চায়না খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

























