ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

প্রিন্সেস ডায়ানা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন মোঃ আরিফুর রহমান

বিশেষ প্রতিনিধি:    রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেট-এ গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়ানার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা, সমাজকর্মী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মিশন বাজার এগ্রো ফুড অ্যান্ড নিউট্রিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুর রহমানকে ‘প্রিন্সেস ডায়ানা আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি হাসমত আলী। অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত জাদুকর ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মমতাজুল করিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, খালেদা আক্তার কল্পনা, সাখাওয়াত হোসেন শুভ, ফাতেমা তুজ জোহরা, মোঃ আলীজ্জামান, মোঃ নিয়ন চৌধুরী ও মঞ্জুরুল আলম টিপু।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ৭১ মিডিয়া ভিশন, সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশ এবং সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন।
পুরস্কার গ্রহণের পর মোঃ আরিফুর রহমান বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ব্যবসা ও সমাজসেবায় আমার কাজকে মূল্যায়ন করে এই পুরস্কারের জন্য মনোনীত ও নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা হিসেবে আমি এই সম্মাননাকে গ্রহণ করছি।”
তিনি আরও বলেন, “পুরস্কার পাওয়া যেমন আনন্দের, তেমনি এর সঙ্গে একটি বড় দায়িত্বও রয়েছে। মানুষের ভালোবাসা ও আস্থা ধরে রেখে সমাজের জন্য ইতিবাচক ও কল্যাণমূলক কাজ করে যেতে চাই। এই সম্মাননা আমার আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের আনন্দ দেয়। পরে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

প্রিন্সেস ডায়ানা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন মোঃ আরিফুর রহমান

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬