ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শেরপুর উপজেলা ও পৌর ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাদিকুল ইসলাম ও আব্দুল হান্নান (বগুড়া):    বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার এক দ্বি-বার্ষিক সম্মেলনে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শেরপুরের খন্দকারটোলায় বিএনপি কার্যালয়ে হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎‎কমিটিতে শেরপুর উপজেলা ওলামা দলে হাফেজ মাওলানা রুহুল আমিন সভাপতি, গোলাম আজম সিনিয়র সহ-সভাপতি, হাফেজ আবু রায়হান সাধারণ সম্পাদক, ক্বারী আব্দুল হান্নান ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাফেজ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, পৌর ওলামা দলের সভাপতি পদে হাফেজ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক পদে হাফেজ আব্দুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে ক্বারী শহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বাধীন কুমার কুন্ডু, ফিরোজ আহমেদ জুয়েল, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মুফতি একরামুল হক এবং শাজাহানপুর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ।
‎‎আসিফ সিরাজ ও রব্বানী সানভির সঞ্চালনায় এবং রফিকুল ইসলাম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা বিএনপির রাজনৈতিক আদর্শ লালন করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

24 September 2026

ফতেহাবাদ নায়েব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শেরপুর উপজেলা ও পৌর ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬