ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত-২০

ফজলুল কবির গামা, ঝিনাইদহ:   ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে গড়াই পরিবহনের বাসটি খুলনার দিকে যাচ্ছিল। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধারে সহযোগিতা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

21 September 2026

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত-২০

সর্বশেষ পরিমার্জন : ০১:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬