ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২, পলাতক ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা নগদসহ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের আরও এক সদস্য পালিয়ে যায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাণীশংকৈল থানার এসআই নিতাই চন্দ্র রায়ের নেতৃত্বে লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (২৯)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পরে মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকায় শ্রী প্রদীপ দাসের (২০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে খাট ও তোশকের নিচ থেকে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ও ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও তার ভাই শ্রী শ্যামল দাস (২২) পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। প্রদীপ দাস ও পলাতক শ্যামল দাসের বিরুদ্ধেও পীরগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২, পলাতক ১

সর্বশেষ পরিমার্জন : ০২:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬