
হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদের উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনাতলা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শাহ শওকত কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এস. এম. মিনহাজুল ইসলাম মুন্না, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার মোঃ মিজানুর রহমান সাগর, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ সুমন খান।
সভায় সোনাতলা উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পরিচিতি সভায় উপজেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া) 



















