ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • রায়হান
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেব আলী (২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার, ৮ আগস্ট বেলা আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর-ঠুঠাপাড়া বিওপির অদূরে নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানান, সাহেব আলী একটি বাড্ডি অর্থাৎ মাছ ধরার টিনের ছোট নৌকায় করে নদীপথে পাটকাঠি বোঝাই করে বাড়ি ফিরছিলেন। মাসুদপুর-ঠুঠাপাড়া বিওপির সামনে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এসময় তিনি নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. সমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, “সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবার আবেদন করলে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাধবপুর জুনিয়র ক্লাব ডে নাইট প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

19 September 2026

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে, হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬