
আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বেগুনবাড়ী ইউনিয়নে পুকুর থেকে মুক্তি বনিক (২৮) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের বান্দিগড় বানিয়াপাড়া এলাকায় বান্দিগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পুকুরে তার মরদেহ দেখতে পান এক অজ্ঞাত অটো চালক। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
এবং নিহত মুক্তি বনিকের মরদেহ উদ্ধার করে।
নিহত মুক্তি বনিক ৪নং বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বানিয়াপাড়া এলাকার বিবাকান্ত ও অনিমা বনিক দম্পতির দ্বিতীয় কন্যা। জন্মের পর থেকেই তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।
মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও 



















