ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুম উদ্বোধন

Oplus_16908288

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়াত চিকিৎসক ডা. উইলিয়াম লুসাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুম’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নবনির্মিত হলরুমটির উদ্বোধন করা হয়। হলরুমটি নির্মাণে অর্থায়ন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডা. উইলিয়াম লুসাই ছিলেন সাদামনের একজন চিকিৎসক। কর্মজীবনে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন। রোগীসেবার মানোন্নয়নে তাঁর অবদান ভবিষ্যতেও অনুকরণীয় ও স্মরণীয় হয়ে থাকবে।সভায় গত এক বছরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার অগ্রগতি তুলে ধরে বক্তারা বর্তমান প্রশাসক ডা. গোলাম মোস্তফা নাদিমের প্রশংসা করেন। তারা বলেন, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অভিভাবকসুলভ নেতৃত্বে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে সেবার মানসিকতা আরও জোরদার হয়েছে।সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, লামা ৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন ইনডোরে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। জনবল ও অবকাঠামোগত সংকট, অ্যাম্বুলেন্স না থাকা এবং ৫০ জন রোগীর জন্য বরাদ্দ ওষুধ দিয়ে শতাধিক রোগীকে সেবা দেওয়ার মতো নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের দীর্ঘদিনের কিছু সংকট ইতোমধ্যে পূরণ হয়েছে।তিনি জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে নয়তলা ভবন নির্মাণের সম্ভাব্য স্থান প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরএমও ডা. সোলাইমান, প্রেসক্লাবের সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র মাঠকর্মী ফখরুল ইসলাম ও সিনিয়র নার্স উম্মে সালমা। শেষে মাসিক সমন্বয় সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা নিজ নিজ কাজের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুম উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬