ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

মৃণাল চৌধুরী সৈকত

চলতি মাসের ২৫ তারিখ থেকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন , আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে আবারও হামের টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হবে। তবে দেশে নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশির ভাগই এখনো হামের টিকা নেয়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
এসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা আয়োজিত সেমিনারে এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে।
তিনি বলেন, এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফ থেকে নতুন টিকা এসেছে। এসব টিকা দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পুনরায় বড় পরিসরে ক্যাম্পেইন শুরু করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সাখাওয়াত হোসেন বলেন, বাসাবাড়িতে ফুলের টবে পানি জমে থাকে এবং সেখানে মশার লার্ভা জন্মায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু হওয়াটা খুব স্বাভাবিক। তবে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্যাপক কাজ শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, সারাদেশে, এমনকি মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র‌্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬