ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

  • শ.ম.গফুর, কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত
শ.ম.গফুর, কক্সবাজার:   কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় বৃদ্ধ ইউসুফ আলী (৭০) হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহত ইউসুফ আলীর স্ত্রী ছেনোয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১২/২৬।মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, টৈইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকার বাসিন্দা নুরুল কাদের, তার ছেলে আকাশ, স্ত্রী সালমা বেগম, মেয়ে ফাহিমা ও জিয়াসমিন আক্তার প্রকাশ বালি।মামলা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে ইউসুফ আলীকে দুই দফা মারধর এবং পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মেরে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় নিহতের পরিবারের আরও তিন সদস্য আহত হন।গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।নিহত ইউসুফ আলী টৈইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার বাসিন্দা।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে আসামি এবং আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬