ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

এম.জে.এ মামুন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত, জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ইয়াবাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তিনজনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই লিংকন কুমার নাথসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় হরিমঙ্গল থেকে ব্রাহ্মণপাড়াগামী পাকা সড়কে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), ইকরামুল হক (২৬) ও মো. কাউসার (৩০)।

এদিকে, পৃথক অভিযানে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জিআর পরোয়ানাভুক্ত আসামি সুজন পালকে (২৩) গ্রেপ্তার করেন থানার এসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স।

একই দিনে এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মনিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগম ওরফে মনুকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নাগরিক ভাবনাকে জানায়, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়

22 September 2026

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬