ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে অবৈধ ভারতীয় সামগ্রীসহ দুই চোরাকারবারি গ্রেফতার

মোহাম্মদ আব্দুল ওয়াহিদ:    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গভীর রাতে রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ‘৯ নম্বর সেকশন’ এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ সীমান্ত অতিক্রম করে আনা বিপুল প্রসাধনী জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য আনা-নেওয়ার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

21 September 2026

৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে অবৈধ ভারতীয় সামগ্রীসহ দুই চোরাকারবারি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬