
মোঃ রেজাউল করিম খোকন, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোঃ লাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে শালনগর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লাবু মিয়ার নামে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। লোহাগড়া থানা মামলা নং-১৫। তারিখ ১৩ নভেম্বর ২০২৪, বাদী জাহিদুল ইসলাম ঝুনু। মামলা নং- ১১ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪ বাদী ইয়াজুর রহমান বাবু।
চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নড়াইল আদালতে পাঠানো হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















