ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আ.লীগ নেতা ফালু গ্রেপ্তার

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল):    টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে হিমেল নামে এক যুবকের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ফালুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত হোসেন ফালু গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে আহত হন হিমেল। এতে তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শওকত হোসেন ফালুকে ৬ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর শওকত হোসেন ফালুকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়
22 September 2026

মণিরামপুরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আ.লীগ নেতা ফালু গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬