ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার-২

ফজলুল কবির গামা, ঝিনাইদহ:    মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় যশোরে বড় ধরনের অভিযান চালিয়ে ২ হাজার ২৫৭ বোতল মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ও সিপিসি-৩ যশোরের যৌথ অভিযানকারী দল।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানার চুড়ামনকাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হেমায়েত উদ্দিন (৪৮) ও মো. সুজন (২৪)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেমায়েত উদ্দিন বরিশাল জেলার কোতোয়ালী থানার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে। অপর গ্রেপ্তার মো. সুজন একই জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের মো. দুলালের ছেলে।
অভিযানকারী দলের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ২৫৬ বোতল স্কাফ সিরাপ ও ১ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ২ হাজার ২৫৭ বোতল মাদকদ্রব্য।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত দুইজন এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে এসআরবি ফোর্সেস দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান আরও জোরদার করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়

22 September 2026

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার-২

সর্বশেষ পরিমার্জন : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬