ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:    লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমিরাবাদ ইউনিয়নসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় লোহাগাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া জার্নালিস্ট  এসোসিয়েশনের  সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম এবং এসোসিয়েশনের  কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ডা. কলিম উল্লাহ।
সাংবাদিক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে লোহাগাড়ার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তিনি দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠতা, তথ্যনির্ভরতা ও দায়িত্বশীল সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সমস্যা ও অনিয়মের তথ্য দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যাশায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের একটি সুন্দর দৃষ্টান্ত। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রশাসনের আন্তরিক উদ্যোগ একে অপরের পরিপূরক। সভায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়

22 September 2026

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬