ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
স্বজনদের বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ

পাওনা টাকা চাইতে গিয়ে চাপাতির কোপে আহত

সৈকত, সাভার (ঢাকা): ঢাকার সাভারে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই নিকটাত্মীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের স্ত্রী কলি বেগম সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হেমায়েতপুরের জয়নাবাড়ী বড় বাজার এলাকার বাসিন্দা মো. শেখ ফরিদের কাছে বিবাদী মো. জুয়েলের কিছু পাওনা টাকা ছিল। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত চাইলে নানা অজুহাতে তা পরিশোধ না করে উল্টো তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেখ ফরিদ পুনরায় পাওনা টাকা চাইতে গেলে মো. জুয়েলের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জুয়েল তার স্বজনদের ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা সংঘবদ্ধভাবে শেখ ফরিদের ওপর কিল-ঘুষি ও মারধর শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত মঞ্জুর ইসলাম অন্যদের সহযোগিতায় দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে শেখ ফরিদের হাতে কোপ দেন। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং হাড় ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানান।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় শেখ ফরিদের স্ত্রী কলি বেগম ও তার মেয়ে বাধা দিতে গেলে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে শেখ ফরিদকে হত্যা করবে বলেও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কলি বেগম অভিযোগে বলেন, “স্বামীর চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। পাশাপাশি হামলাকারীদের হুমকির কারণে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

এ বিষয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোবিন্দগঞ্জে তিন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মনোকষ্টের অবসান

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

‎বিধি বহির্ভূতভাবে সার বিক্রি: চিরিরবন্দরে মেসার্স জাহানারা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

স্বজনদের বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ

পাওনা টাকা চাইতে গিয়ে চাপাতির কোপে আহত

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬