ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উখিয়ায় বনকর্মীদের ওপর হামলা: ৬-পাহাড়খেকোর

স্টাফ রিপোর্টার,কক্সবাজার:    কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কর্তনে বাঁধা দেওয়ায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বনরেঞ্জের থাইংখালী বনবিটের গৌজুঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
‎বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌজুঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্প ট্রাক যোগে মাটি পাচার করা হচ্ছে,এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়।

এ সময় বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।‎বন বিভাগের অভিযোগ, পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে।

এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।‎পরে তাঁদের শোর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।‎উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত ৬ জন পাহাড় খেকোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।‎তবে হামলার অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, আসামির যাবজ্জীবন

23 September 2026

শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই তদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়া যায়

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

উখিয়ায় বনকর্মীদের ওপর হামলা: ৬-পাহাড়খেকোর

সর্বশেষ পরিমার্জন : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬