ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
চালু হলো ডিজিটাল ব্যাংকিং বুথ

পিরোজপুরে পূবালী ব্যাংকের সবুজ উদ্যোগ বৃক্ষরোপণ, ২-হাজার চারা রোপণের পরিকল্পনা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত
পিরোজপুর অফিস:    পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন এবং সাধারণ মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা সহজলভ্য করতে পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার ফলদ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সিও অফিস মোড়ে উদ্বোধন করা হয়েছে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (ডিজিটাল ব্যাংকিং বুথ)।
বুধবার দুপুরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস (কদমতলা) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এ সময় পূবালী ব্যাংক পিএলসির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। বিকেল ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ এবং পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক সূত্রে জানা গেছে, সিএসআর কর্মসূচির আওতায় পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার ফলদ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
দিনব্যাপী কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে সহযোগিতা করে পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা। শাখা ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং বুথের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে একই দিন বিকেল ৪টায় পিরোজপুর জেলা সদরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (ডিজিটাল ব্যাংকিং বুথ) উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পিরোজপুরের গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য আধুনিক, দ্রুত, নিরাপদ ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ব্যাংকিং বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধনের মধ্য দিয়ে একই দিনে পরিবেশ সুরক্ষা ও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ, দুই ক্ষেত্রেই উদ্যোগ নিল পূবালী ব্যাংক।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মির্জাপুরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

23 September 2026

আশ্বিন-কার্তিকে কুকুরের উৎপাত, বাড়ছে আতঙ্ক স্কুলগামী শিশু ও পথচারীদের সতর্ক থাকার আহ্বান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

চালু হলো ডিজিটাল ব্যাংকিং বুথ

পিরোজপুরে পূবালী ব্যাংকের সবুজ উদ্যোগ বৃক্ষরোপণ, ২-হাজার চারা রোপণের পরিকল্পনা

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬