ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গাইবান্ধায় মোটর সাইকেলের ট্যাঙ্কি থেকে ৬-কেজি গাঁজা উদ্ধার: চালক পলাতক

মজনু মিয়া,গাইবান্ধা:    গাইবান্ধায় পালসার মোটর সাইকেল চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আসছিল দুই যুবক। অভিনব কায়দায় মোটর সাইকেলের সিটের নিচে ও ট্যাঙ্কির ভেতরে ঠাসাঠাসি করে রেখেছে গাঁজা। নিয়মিত তল্লাসির মুখে পড়তেই চালক বাইক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত জেলখানা মোড়ে রুটিন অনুযায়ী ট্রাফিক পুলিশ ডিউটি করে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। কিন্তু মোটরসাইকেল চালক সংকেত পাওয়ার সাথে সাথেই চালক কিছুটা সামনে গিয়ে বাইকটি রাস্তায় ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদর থানায় খবর দেয়। পুলিশ এসে ট্রাফিক পুলিশ ও উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল সিট খুললে কালো পলিথিনে মোড়ানো কয়েকটি গাঁজার প্যাকেট দেখতে পায়। পরে বাইকের ট্যাঙ্কি ও পাশের কভারে ঠাসাঠাসি করে রাখা অনেকগুলো গাঁজা পাওয়া যায়। গাঁজাগুলো ওজন করে দেখা যায় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা।
এব্যাপারে টিআই এডমিন আলতাফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং মাদকের জিরো টলারেন্সে ট্রাফিক সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পুরাতন জেলখানা মোড়ে মাদক উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। সেইসাথে সিসি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দেশের জন্যে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

24 September 2026

গঙ্গাচড়ায় পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গাইবান্ধায় মোটর সাইকেলের ট্যাঙ্কি থেকে ৬-কেজি গাঁজা উদ্ধার: চালক পলাতক

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬